ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুয়াকাটায় ব্লু-বার্ড নামের একটি আবাসিক হোটেলে পর্যটককে আটকে রেখে মারধর করার অভিযোগে কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ বেলাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৭ মে) জেলা যুবদলের উপ-দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত সোমবার (৫ মে) মধ্যরাতে কুয়াকাটার আবাসিক হোটেল ব্লু বার্ড-এ একজন পর্যটককে আটকে রেখে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই ও ২ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ ওঠে যুবদল নেতার বিরুদ্ধে। হোটেল কক্ষে তালাবদ্ধ হয়ে পর্যটক তুহিন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করেন। পরের দিন সকালে পুলিশ পর্যটক তুহিনকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় তুহিন বাদী হয়ে মহিপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

এঘটনার সাথে কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ বেলাল হোসেন জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পেয়ে বহিষ্কার করেন পটুয়াখালী জেলা যুবদলের নেতারা।

এ বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একটি সুন্দর বাংলাদেশ বির্নিমানে আমরা বদ্ধপরিকর। যুবদলে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই হবে না। কেউ দলের শৃঙ্খলা বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার

আপডেট সময় : ১১:১৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫