ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

পবিপ্রবি ছাত্রদলের নতুন সভাপতি হলেন জাহিদুল ইসলাম রাতুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদুল ইসলাম রাতুলকে সভাপতি ও সোহেল রানা জনিকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পাওয়া জাহিদুল ইসলাম রাতুল বিশ্ববিদ্যালয়টির ২০১১-১২ সেশনের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক সোহেল রানা জনি ২০১৭-১৮ সেশনের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী।

এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদলের সদ্য সভাপতির দায়িত্ব পাওয়া জাহিদুল ইসলাম রাতুল জানান, আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এটি আমার জন্য কেবল পদবি নয়, বরং বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাজের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার দায়িত্ব।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃজনশীল ধারার রাজনীতি বাস্তবায়ন করার লক্ষে সর্বাত্মক কাজ করে যাবে ইনশাল্লাহ। ছাত্রদলের আদর্শ ও চেতনায় উজ্জীবিত থেকে ক্যাম্পাসে ছাত্রদের ন্যায্য অধিকার, গণতন্ত্র ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সর্বদা সোচ্চার থাকবো। বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের যে কোনো সমস্যা ও দাবির বিষয়ে আমরা সবসময় সচেষ্ট থাকবো এবং ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পবিপ্রবি ছাত্রদলের নতুন সভাপতি হলেন জাহিদুল ইসলাম রাতুল

আপডেট সময় : ০৮:২৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫