কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন
- আপডেট সময় : ০৪:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা অনুযায়ী গত ১০ মার্চ এ কমিটি অনুমোদিত হয়।
অনুমোদিত অ্যাডহক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি, কাউছার হামিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদস্য রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ, কলাপাড়া থানা, তাসলিমা আকতার ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নজরুল ইসলাম,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং মো. জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সদস্য ক্রীড়াবিদ আরিফ শিকদার, সদস্য-সচিব ক্রীড়া সংগঠক মুছা তাওহীদ নান্নু মুন্সী।
নবগঠিত এ কমিটি কলাপাড়া উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের সম্প্রসারণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাউছার হামিদ।

















