ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধানের শীষে ভোট দিলে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামীলীগের লোকেরা নিরাপদে থাকবে…এবিএম মোশাররফ হোসেন বিএনপি ক্ষমতায় যাবে তাই ধানের শীষের প্রার্থীকে এমপি নির্বাচিত করতে হবে….এবিএম মোশাররফ হোসেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নূরকে শোকজ। বেগম খালেদা জিয়া প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার সুযোগ দিয়ে নারী জাগরণ সৃষ্টি করেছিলো….এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে বৈঠক গণমাধ্যম এই যুগে অনেক বেশী শক্তিশালী যে কোন দেশের সরকারকে নাড়িয়ে দিতে পারে…..এবিএম মোশাররফ পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল করতে বিএনপিকে সমর্থন করতে হবে….এবিএম মোশাররফ হোসেন খালেদা জিয়ার অন্ধকার এই দখিনের জনপদকে আলোকিত করার কাজ শুরু করেছিলেন….এবিএম মোশাররফ হোসেন নিখোঁজের তিনদিন পরে কলাপাড়ার কৃষিবিদ শহীদুল ইসলামের লাশ মাদারিপুরের শিবচর থেকে উদ্ধার কলাপাড়ায় যাত্রীবাহ বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত

বেগম খালেদা জিয়া প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার সুযোগ দিয়ে নারী জাগরণ সৃষ্টি করেছিলো….এবিএম মোশাররফ হোসেন

বাংলাদেশ সংলাপ,নিউজ ডেক্স।।
  • আপডেট সময় : ১০:৫৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশনেত্রী বেগম খালেদা জিয়া শতভাগ নারীর অধিকার প্রতিষ্ঠা, প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার সুযোগ দিয়ে নারী জাগরণ সৃষ্টি করেছিলো। গতকাল ঢাকায় এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমিরকে প্রশ্ন করেছিলে আপনাদের দলের আমির  কোন নারী হতে পারবে কিনা। তিনি বলেছিলেন কোন সুযোগ নাই। অর্থাৎ নারী জাগরণ হোক তারা চায় না। এই বিশাল জনগোষ্ঠী নারীকে বাদ দিয়ে একটি সমাজ উন্নয়ন করা কখনই সম্ভব না। তাই  আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি নারীদের নিরাপত্তা ও স্বাবলম্বী করতে প্রত্যেক পরিবারের বয়স্ক নারী সদস্যকে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। যাতে নারীদের একটু স্বচ্ছলতা আসে। শনিবার সন্ধ্যা সাতটায় কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা সড়ক সংলগ্ন  বিজয় সরণি এলাকার মাঠে নির্বাচনী পথসভায়  প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এসব কথা বলেন। 

তিনি আরো বলেন,  কৃষকদের বাঁচানোর জন্য কৃষক কার্ড  করে দেওয়া হবে। কৃষকরা যাতে তারা কম দামে  সার,বিচ  ক্রয় করে কৃষি ক্ষেত্রে লাভবান হতে পারে। ১০-১৫ জন কৃষকের এক সাথে সমিতি করে সেই সমিতির মাধ্যমে চাষাবাদ করার জন্য ট্রাক্টরহ কৃষি উপকরণ  দেওয়া হবে। আর চরমোনাই ও জামায়াতে ইসলামী প্রার্থীকে জিজ্ঞেস করুন আপনারা ক্ষমতায় গেলে আমাদের উন্নয়নের জন্য আপনাদের পরিকল্পনা কি।  কিছুই বলতে পারবে না। আমাদের নতুন প্রজন্ম তৈরি করতে হবে আগামী দিনের  সমাজ, রাষ্ট্র, রাজনীতি থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্যে অগ্রণী ভূমিকা রাখবে। তরুণরা যাতে মাদক, মোবাইল আসক্ত  হয়ে না পরে এজন্য  শিক্ষার পাশাপাশি খেলাধুলায় সুযোগ  বাড়ানোর কাজ করবো। এজন্য আমরা বিএনপি বলেছি প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসায় একটি করে ক্রীড়া  শিক্ষক নিয়োগ দেওয়া হবে।  শিক্ষা শেষে ছাত্রছাত্রীদের এক বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে। এসবই আমাদের কর্মসূচি। ক্ষমতা যাবে বিএনপির সহযোগিতা করবেন আপনারা। আমাদের পাশে থাকেন সাথে থাকেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। ক্ষমতায় গিয়ে যদি উন্নয়ন করতে ব্যর্থ হই, তাহলে পাঁচটি বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে যাকে যোগ্য মনে করেন  তাকে আপনারা ভোট  দিয়ে নির্বাচিত করে আমাদের লাল কার্ড দেখিয়ে বিদায় করে দিতে পারবেন। যার জন্য তারেক রহমান বলেছেন ক্ষমতা না আমার কাছে সবার আগে মানুষ, সবাই ভাল থাকলে বাংলাদেশ ভালো থাকবে, এদেশের উন্নয়ন হবে। বাংলাদেশ যদি অসুস্থ হয় তাহলে অসুস্থতার দায়ে জনগণ  কোন না কোন ভাবে এর ফল ভোগ করবেন। তাই ‘সবার আগে বাংলাদেশ’  সুতরাং আগামী দিনের একটি সুস্থ সবল  জনগণের বাংলাদেশ তৈরি করতে  উদ্ধাত্ত্ব আহবান আপনারা  ধানের শিষে  ভোট দিবেন।

পথসভায় কলাপাড়া পৌর শহর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক খানের  সভাপতিত্বের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন,বিএনপির মনোনীত প্রার্থী  এবিএম মোশাররফ হোসেনের পত্নী শাহিন আক্তার, উপজেলা মহিলা দলের সভানেত্রী লিলি ইসলাম, কলাপাড়া পৌর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জাকির শিকদার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, পৌর শহর ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রাকিবুল শিকদারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

অনুষ্ঠান পরিচালনা করেন কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি  রাশেদ মোশারফ কল্লোল বিশ্বাস। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেগম খালেদা জিয়া প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার সুযোগ দিয়ে নারী জাগরণ সৃষ্টি করেছিলো….এবিএম মোশাররফ হোসেন

আপডেট সময় : ১০:৫৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬