ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

গণমাধ্যম এই যুগে অনেক বেশী শক্তিশালী যে কোন দেশের সরকারকে নাড়িয়ে দিতে পারে…..এবিএম মোশাররফ

বাংলাদেশ সংলাপ, নিউজ ডেক্স।।
  • আপডেট সময় : ০৯:৩৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘সাংবাদিকদের জন্য আগামী দিনগুলো অনেক চ্যালেঞ্জের। কেননা পাঠক বস্তুনিষ্ঠতা, সত্যতা জানতে চায়। যদি আপনি সেটি প্রমান করতে না পারেন, তাহলে আপনি টিকে থাকতে পারবেন না। গনমাধ্যম এখন এই যুগে এতো বেশী শক্তিশালী যেকোন দেশের সরকারকে নাড়িয়ে দিতে পারে। যেকোন দেশে একটা টালমাটাল অবস্থা তৈরী করতে পারে। কারন গনমাধ্যম দেশের থার্ড আই। গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে হয়তো শেখ হাসিনার পতন হয়েছিল। কিন্তু তার পতনের গোড়া পত্তন করেছিল সাংবাদিকরা। একটি রিপোর্ট শেখ হাসিনা সরকারকে নাড়িয়ে দিয়েছিল, যেমন গোপালগঞ্জে শেখ হাসিনার বাড়ীর কাছেই হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে আইজিপি বেনজিরের রিসোর্ট তৈরীর প্রতিবেদন। এছাড়া সোশাল মিডিয়ায় নারায়নগঞ্জে সেভেন মার্ডারের তথ্য শেখ হাসিনার সরকারকে জনতার কাঠগড়ায় দাড় করিয়ে দিয়েছিল।

বুধবার দুপুরে কলাপাড়া পৌর অডিটোরিয়ামে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

তিনি আরও বলেন, ‘গনমাধ্যম সরকারের জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করে। বস্তুনিষ্ঠ, স্বচ্ছ সাংবাদিকতা দেশের পরিবর্তনে, অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনে সহায়তা করে। দেশের সমস্যা, সম্ভাবনা, অনিয়ম, সংকট চমৎকার ভাবে তুলে দেয় সংবাদ পত্র। আপনি যদি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাস না করেন, অবাধ তথ্য প্রবাহে ভয় পান তাহলে আপনি কার্যকর সমাজ ব্যবস্থা বিনির্মান করতে পারবেন না। প্রথম আলো ও ডেইলী ষ্টারে হামলার ঘটনা কিন্তু মানুষ ভালো ভাবে নেয়নি। ‘ তাই আমাদের সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে দেশের জন্য একসাথে কাজ করতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি আরিফ সিকদারের সভাপতিত্বে সদস্য সচিব রাসেল মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সম্পাদক অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ,রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এস কে রঞ্জন, টেলিভিশন জার্নালিষ্ট ফোরোমের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু প্রমূখ।

এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর বর্নাঢ্য রেলী শহর প্রদক্ষিন শেষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে মিলিত হয়। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেষ্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন রিপোর্টর্স ক্লাব নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণমাধ্যম এই যুগে অনেক বেশী শক্তিশালী যে কোন দেশের সরকারকে নাড়িয়ে দিতে পারে…..এবিএম মোশাররফ

আপডেট সময় : ০৯:৩৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬