ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কলাপাড়ায় যাত্রীবাহ বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত

কুলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় সেভেন ডিলাক্স নামের দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিলীপ রায় (২৮) নামের এক (যুবক) মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার সকাল সাতটার দিকে নীলগঞ্জ ইউনিয়নের কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত দিলীপ ওই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের বাসীন্দা। তার বাবার নাম দেবেশ রায়। নিহত দিলীপ মৎস্য ব্যবসার পাশাপাশি পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দিলীপ রায় নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকার মাছ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় ছলিমপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। উল্লেখ্য গত ৪৮ ঘন্টায় এই সড়কে বাস চাপায় আরো দুই জন নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় যাত্রীবাহ বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০২:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬