ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল করতে বিএনপিকে সমর্থন করতে হবে….এবিএম মোশাররফ হোসেন

বাংলাদেশ সংলাপ, নিউজ ডেক্স।।
  • আপডেট সময় : ১২:৫৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘ পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল করতে বিএনপিকে সমর্থন করতে হবে। এই জনপদের উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে বিএনপির সরকার সর্বপ্রথম কার্যকর পদক্ষেপ নিয়েছিল। ওইসব অসমাপ্ত কাজগুলো করতে আপনাদের সমর্থন দরকার। আপনারা দলমত নির্বিশেষে সমর্থন করলে সকল ধরনের উন্নয়ন করা সম্ভব হবে।’

মোশাররফ হোসেন আরো বলেন, ‘ ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে অবশ্যই ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে। আর বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাবেন। তিনি দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে দিনরাত কাজ করছেন। প্রত্যেকটি পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষকে “ফ্যামিলি কার্ড” দেওয়া হবে। ইমাম ও মোয়াজ্জিমকে সম্মানি ভাতা, তরুণ সমাজ যাতে কোন মাদকে আসক্ত না সেজন্য নতুন করে প্রতিটি স্কুল কলেজে ক্রীড়া শিক্ষক নেওয়া হবে।
তাই আপনারা সারা দেশের মতো এখান থেকে নিরঙ্কুশভাবে ধানের শীষের পক্ষে ভোট প্রদান করবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

তিনি আরো বলেন, পায়রা বন্দরে ভূমি অধিগ্রহণের টাকা যারা এখনোও পায়নি। তাদেরকে টাকা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। এবং যতদিন পর্যন্ত অধিগ্রহণকৃত জমি

সরকারের উন্নয়নের কাজে ব্যবহার না হয়। সেই জমি যাতে লিজ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার চাষাবাদ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হবে।

সোমবার বিকালে লালুয়ার বানাতি বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে এবিএম মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে এসব বক্তব্য রাখেন। সমাবেশে লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার,সিনিয়র সহ-সভাপতি জাফরুল্লাহ খোকন,

সহ -সভাপতি আলাউদ্দিন খান,
লালুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, লালুয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী সাবেরা আক্তার কণিকাসহ

বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান প্যাদা। এসময় বিএনপির স্থানীয় ও উপজেলার অসংখ্য নেতাকর্মী ও সমর্থক
উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল করতে বিএনপিকে সমর্থন করতে হবে….এবিএম মোশাররফ হোসেন

আপডেট সময় : ১২:৫৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬