ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

নিখোঁজের তিনদিন পরে কলাপাড়ার কৃষিবিদ শহীদুল ইসলামের লাশ মাদারিপুরের শিবচর থেকে উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিখোঁজের তিনদিন পরে মাদারিপুরের শিবচরের সূর্যনগর এলাকা থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সেরাজপুর গ্রামের বাসীন্দা তরুণ কৃষিবিদ শহীদুল ইসলামের (৪২) মৃতদেহ পুলিশ আজ শনিবার উদ্ধার করেছে। মৃতদেহ উদ্ধারের খবরে শহীদুল ইসলামের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।

জানা গেছে, শহিদুল ইসলাম বুধবার সকালে ঢাকার গুলশান এলাকা থেকে ব্যাংকের কাজ শেষ করে বরিশালে বাড়ির পথে রওয়ানা দেন। দুপুরের পর থেকে শহীদুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকে। এরপর থেকে নিখোঁজ ছিলেন। তার স্ত্রী দুই ছেলে সন্তান নিয়ে বরিশালে থাকতেন। বড় সন্তানের বয়স আট বছর, ছোট তিন বছরের। শহীদুল ইসলাম সেরাজপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। বাবা-মা দুজনই বেচে আছেন। শহীদুল ইসলামের একমাত্র ভাই এরশাদুল ইসলাম একজন ব্যাংক কর্মকর্তা। শহীদুল ইসলাম আন্তর্জাতিক পর্যায়ের একটি সংস্থায় (সিআইএমএমওয়াইটি) গবেষষণা উন্নয়ন সমন্বয়কারী হিসেবে কর্মরত ছিলেন। তার একমাত্র বোন কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

নিহত শহীদুল ইসলামের খালাতো ভাই রনি দফাদার এসব তথ্য নিশ্চিত কওে আরো জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে লেখাপড়া শেষ করে চাকরি করছিলেন। ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী এই কৃষিবিদ নিখোঁজের পরে মৃতদেহ পাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বর্তমানে এই বিয়োগান্তক খবরটিতে সেরাজপুর গ্রামজুড়ে বিরাজ করছে শোকাবহ অবস্থা। বাড়িতে চলছে শোকের মাতম।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের স্বজনরা তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিখোঁজের তিনদিন পরে কলাপাড়ার কৃষিবিদ শহীদুল ইসলামের লাশ মাদারিপুরের শিবচর থেকে উদ্ধার

আপডেট সময় : ০৭:৩১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬