ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

খালেদা জিয়ার অন্ধকার এই দখিনের জনপদকে আলোকিত করার কাজ শুরু করেছিলেন….এবিএম মোশাররফ হোসেন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী-৪ ( কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়ার আন্তরিক ইচ্ছায় অন্ধকার এই জনপদকে আলোকিত করার কাজ শুরু করেছিলেন। খালেদা জিয়া বাড়িতে বাড়িতে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করেছিলেন।’

শনিবার শেষ বিকালে কলাপাড়া উপজেলার পাখিমারা বাজারে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠের এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে আরো বলেন, ‘ আওয়ামী লীগ আমলে কখনো দিনের ভোট রাতে- আবার কখনো ভোটার বাদ দিয়ে আমরা আর মামুরা স্টাইলের ইলেকশন করেছে।’

মোশাররফ হোসেন প্রতিপক্ষ ইসলামি আন্দোলন প্রার্থী হাতপাখা প্রতীকের প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, ‘যেই লোক (দল) ১২ টা সংসদ নির্বাচন করে একটা সিটও পায় নাই, তারা আবার দেশের উন্নয়ন করবে!’

নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বর এই সমাবেশে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনসহ বিএনপি নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন বিএনপি নেতা ইভান মাতুব্বর। সমাবেশ ঘিরে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়ার অন্ধকার এই দখিনের জনপদকে আলোকিত করার কাজ শুরু করেছিলেন….এবিএম মোশাররফ হোসেন

আপডেট সময় : ১২:০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬