ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

পটুয়াখালী-৪ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে বৈঠক

বাংলাদেশ সংলাপ, নিউজ ডেক্স।।
  • আপডেট সময় : ০৫:০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল ডি মোর-এ সকাল ১১টায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক (European Union Election Observer) দলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশগ্রহণ করেন ১১ দলীয় ঐক্য জোটের পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহমেদ।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন সার্বিক পরিবেশ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণ, ভোটারদের নিরাপত্তা, রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ সৃষ্টি এবং গণতান্ত্রিক অধিকার সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ডাঃ জহির উদ্দিন আহমেদ ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের কাছে পটুয়াখালী-৪ আসনের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশ ২০২৬-এর দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক পেতার বাহচেভানভ বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহ ও অঙ্গীকার অব্যাহত রয়েছে। তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সহায়ক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটুয়াখালী-৪ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে বৈঠক

আপডেট সময় : ০৫:০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬