ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কলাপাড়ায় চাঁদা বাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের আহবায়কসহ দুই সহযোগী গ্রেফতার 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদা বাজির অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুমন ফকিরকে দুই সহযোগী সহ পুলিশ গ্রেফতার করেছে। রবিবার কলাপাড়া থানা পুলিশ পৌর শহরের উকিল পট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. সুমন. ফকির (৩৫) উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং একই ইউনিয়নের ঘুটা বাছা গ্রামের হাজী ইব্রাহিম ফকিরের ছেলে। অপর গ্রেফতারকৃত দুই সহযোগী হলো সজীব (৩০) এবং রাসেল (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুমন ফকির তার সহযোগীদের নিয়ে নীলগঞ্জ ইউনিয়নে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায় ও হয়রানি করে আসছিল। ইউনিয়নের মজিদপুর গ্রামের চাঁন মিয়ার মাছের ঘের থেকে আড়াই লক্ষ টাকা মূল্যের মাছ ধরার উপকরণ সামগ্রী চাঁদার দাবিতে জোরপূর্বক নিয়ে আসে। এ সময় তারা প্রতিবাদ করলে তাদেরকে মারধরসহ নারীদের শ্লীলতাহানি করে। এ ঘটনায় চাঁন মিয়া বাদী হয়ে সুমন কে প্রধান আসামি করে সাত জনের নামে কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. ফোরকান মিয়া বলেন, গ্রেফতারকৃত আসামি সুমন সহ তার দুই সহযোগীকে রবিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ এর জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।

উপজেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমনের বিরুদ্ধে মব সৃষ্টি করে চাঁদা বাজির বিস্তর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির নেতৃবৃন্দকে নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাদল মৃধা বলেন, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত প্রেসনোট প্রেসক্লাবে পৌঁছে দেয়া হবে।

প্রসঙ্গত, এর আগে গরু চুরি করে জবাই দিয়ে ভাগ বাটোয়ারা করে নেয়ার অভিযোগে মিঠাগঞ্জ ইউনিয়ন কৃষক দলের এক নেতা এবং মহিপুরের একটি বেসরকারি হাসপাতালে হামলা-ভাংচুর চালানোর অভিযোগে মহিপুর ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় চাঁদা বাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের আহবায়কসহ দুই সহযোগী গ্রেফতার 

আপডেট সময় : ০৭:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬