ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট। সাংবাদিক মিঠু”র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস “র ১১ তম প্রয়ান দিবসের দোয়া মোনাজাত অনুস্ঠিত মালামাল বোঝাই ৭ টি ট্রাক আটক করলো পায়রাবন্দর নিরাপত্তা বিভাগ। খেলা মাঠে নেই, বিদেশভ্রমণে ব্যস্ত ক্রীড়া কর্মকর্তারা: চার গেমসে ৬০ কর্মকর্তার রহস্যজনক সফর কলাপাড়ায় উদ্ধারকৃত বন্যপ্রাণী পরিচর্যা, চিকিৎসা ও পূর্ণবাসনের জন্য “এনিমেল সেড” উদ্বোধন।। সূর্যগ্রহণ দেখার সময় চোখ রক্ষায় যে নিয়মগুলো অবশ্যই মানা উচিত কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদ কমিটি ঘোষণার পরই পদত্যাগের হিড়িক।

ফেলানী হত্যার এক যুগ পর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হত্যার এক যুগ (১২বছর) পর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন।

২০১১ সালের ৭ই জানুয়ারি সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত কিশোরী ফেলানীর ছোট ভাই এবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র এ চাকরি পেলেন।

গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তিনি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ২০২৫ তারিখে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে লালমনিরহাট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, বিজিবি সর্বদা ফেলানীর পরিবারের পাশে রয়েছে। ফেলানীর ছোট ভাই অত্র ব্যাটালিয়নে অনুষ্ঠিত বিজিবি নিয়োগ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তিনি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করবেন। আমরা আশা করি, প্রশিক্ষণ শেষ করে তিনি একজন যোগ্য বিজিবি সদস্য হিসেবে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করবেন।

তিনি আরও বলেন, সীমান্তে ফেলানী হত্যার মতো নৃশংস ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সে বিষয়ে বিজিবি সর্বদা সীমান্তে অত্যন্ত সতর্ক ও সচেষ্ট রয়েছে।

২০১১ সালের ৭ই জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছিলেন ১৫বছরের কিশোরী ফেলানী খাতুন। সীমান্ত হত্যার সেই মর্মস্পর্শী দৃশ্য দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ফেলানীর পরিবার দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে।

ফেলানীর ছোট ভাইয়ের এই নিয়োগ যেন দীর্ঘদিনের এক চাপা বেদনার মাঝে আশার দীপ্তি এনে দিয়েছে। পরিবার ও স্থানীয়দের বিশ্বাস, দেশের জন্য জীবন উৎসর্গ করে যাওয়া বোনের অসমাপ্ত স্বপ্ন একদিন সে পূর্ণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেলানী হত্যার এক যুগ পর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

আপডেট সময় : ০৭:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫