ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট। সাংবাদিক মিঠু”র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস “র ১১ তম প্রয়ান দিবসের দোয়া মোনাজাত অনুস্ঠিত মালামাল বোঝাই ৭ টি ট্রাক আটক করলো পায়রাবন্দর নিরাপত্তা বিভাগ। খেলা মাঠে নেই, বিদেশভ্রমণে ব্যস্ত ক্রীড়া কর্মকর্তারা: চার গেমসে ৬০ কর্মকর্তার রহস্যজনক সফর কলাপাড়ায় উদ্ধারকৃত বন্যপ্রাণী পরিচর্যা, চিকিৎসা ও পূর্ণবাসনের জন্য “এনিমেল সেড” উদ্বোধন।। সূর্যগ্রহণ দেখার সময় চোখ রক্ষায় যে নিয়মগুলো অবশ্যই মানা উচিত কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদ কমিটি ঘোষণার পরই পদত্যাগের হিড়িক।

পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষা করে সকল উন্নয়ন করতে হবে: কলাপাড়ায় জেলা প্রশাসক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর নবনিযুক্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেছেন, ‘কখনো অন্যায় ও দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না। পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষা করে সকল উন্নয়ন করতে হবে।’

তিনি আরো বলেন, ‘কলাপাড়ার মানুষের জীবন জীবিকার প্রধান অবলম্বন কৃষি ও মৎস্য সেক্টর কে রক্ষায় সবাই আন্তরিকতার সঙ্গে সহায়তা করলে অবশ্যই সফলতা অর্জন সম্ভব। কৃষকের কৃষি উৎপাদনে মিঠা পানির আধার খালগুলো রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে খনন করতে হবে।’

আজ বৃহস্পতিবার সকাল দশটায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক এসব বলেন।

তিনি কলাপাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় আরো বলেন, ‘ কলাপাড়াবাসী খুবই স্মার্ট কমিউনিটি। কলাপাড়াবাসী কৃতজ্ঞতা জানাতে পারেন।’ প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা এই জনপদের মানুষের ভোগান্তি লাঘবে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া বেড়েছে বলেও মন্তব্য ব্যক্ত করেন তিনি । তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ কুয়াকাটা যেন তার স্বকীয়তা, পরিবেশ প্রতিবেশ অনেক টা হারিয়ে ফেলেছে। এজন্য সবকিছু ঠিক রেখে টেকসই উন্নয়ন করতে হবে। জেলা প্রশাসক কৃষকের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি এমবি কলেজ অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন, কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা আমীর মো. আব্দুল কাইয়ুম, ইসলামি আন্দোলন বাংলাদেশ কলাপাড়ার সহসভাপতি আ্যাডভোকেট জেড এম কাওসার, ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল, এনসিপি জেলা সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ নাঈম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাংবাদিক হুমায়ুন কবির, এস কে রঞ্জন, স্থপতি ইয়াকুব খান, প্রকৌশলী নিহার রঞ্জন, রাখাইন এমং তালুকদার, প্রাণী কল্যাণ সংগঠক বায়েজিদ মুন্সী, মৎস্য ব্যবসায়ী নেতা রাজু আহমেদ রাজা, কৃষক সংগঠক সুলতান গাজী প্রমুখ। 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো ইয়াসীন সাদেক। এর আগে নবাগত জেলা প্রশাসক উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষা করে সকল উন্নয়ন করতে হবে: কলাপাড়ায় জেলা প্রশাসক

আপডেট সময় : ০৬:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫