ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় মা ও এসএসসি পরীক্ষার্থীকে নির্মম নির্যাতন, হামলায় আঙ্গুল ভেঙ্গে গেছে। কলাপাড়া হাসপাতালে সিজারিয়ান অপারেশন কার্যক্রম উদ্বোধন করলেন এমপি মোশাররফ। কলাপাড়ায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন মোস্তাফিজুর রহমান কলাপাড়ায় গণঅভ্যুত্থান দিবসে ১২ জুলাইযোদ্ধাকে সবংর্ধনা। তজুমদ্দিনে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নানা আয়োজন মলদোভায় বাংলাদেশি শ্রমবাজারে নতুন দিগন্ত: রাষ্ট্রদূতের সরেজমিন পরিদর্শনে উজ্জ্বল সম্ভাবনার বার্তা জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্প নির্মানে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাবের গনগবেষনার ফলাফল প্রকাশ অভাবের দিন পেরিয়ে মানুষের পাশে কলম হাতে হাসান পারভেজ। বিএনপির সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ ও ৪ সনাতনী পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন নির্বাচনকালে ভোটারদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করলেন এমপি এবিএম মোশাররফ।

কলাপাড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি/এস আর
  • আপডেট সময় : ১২:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় ৮১ তম জন্মদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে দেশের শান্তি-সমৃদ্ধি ও জাতির কল্যাণের জন্যও দোয়া করা হয়। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি বহুবার গণতন্ত্রের জন্য কারাবরণ করেছেন, কিন্তু জনগণের অধিকার থেকে সরে দাঁড়াননি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম জিয়া আমাদের অনুপ্রেরণার প্রতীক। তার সুস্থতা দেশের মানুষের জন্যও আশীর্বাদ। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে তিনি আমাদের মাঝে সুস্থভাবে বেঁচে থাকতে পারেন এই দোয়া করি।

উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জন্মদিনের অনুষ্ঠানটি বেগম জিয়া ও কেন্দ্রীয় বিএনপি’র পক্ষ থেকে কেক কেটে আয়োজন করা বারণ ছিল। তবে দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক প্রতিকূলতার কারণে কলাপাড়ায় বিএনপির পক্ষ থেকে প্রকাশ্যে এমন আয়োজন করা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীরা মিলাদ ও দোয়ায় মিলিত হয়ে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছে।

কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কৃষক দলের সভাপতি আব্দুস সালাম তালুকদার সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মো. মিরাজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া

আপডেট সময় : ১২:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫