ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তজুমদ্দিনে বজ্রপাতের ভয়াবহ আঘাত, নিহত কৃষক লালমনিরহাটে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বিভাগীয় সম্মেলন জিয়া মঞ্চ অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার। কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে। সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম

গোপালগঞ্জের কাশিয়ানীতে সহিংসতার ঘটনায় ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জঃ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ২১১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচী বাঁধাগ্রস্থ করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছ কেটে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর ফেলে প্রতিবন্ধকতা ও যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮৭ নেতাকর্মীর বিরুদ্ধে
সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় কাশিয়ানী থানার এসআই নাসির উদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচী বাঁধাগ্রস্থ করতে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী অভিযান   অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোপালগঞ্জের কাশিয়ানীতে সহিংসতার ঘটনায় ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

আপডেট সময় : ১২:২৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫