ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তজুমদ্দিনে বজ্রপাতের ভয়াবহ আঘাত, নিহত কৃষক লালমনিরহাটে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বিভাগীয় সম্মেলন জিয়া মঞ্চ অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার। কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে। সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম

চট্টগ্রামে বাসে আগুন, নাশকতা কি না দেখছে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ২০০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে আগুনে পুড়ে গেছে একটি বাস। রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। তবে ঘটনাটি নাশকতামূলক কি না, সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অক্সিজেন–নিউমার্কেট রুটে চলাচলকারী বাসটি নিউমার্কেট মোড়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ তাতে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, বাসটিতে আগুন কেউ দিয়েছে, নাকি কোনো দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে বাসে আগুন, নাশকতা কি না দেখছে পুলিশ

আপডেট সময় : ০৯:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫