ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তজুমদ্দিনে বজ্রপাতের ভয়াবহ আঘাত, নিহত কৃষক লালমনিরহাটে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বিভাগীয় সম্মেলন জিয়া মঞ্চ অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার। কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে। সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর জেনারেল হাসপাতাল থেকে আব্দুর রহমান জাকির (২৭) নামে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রহমান জাকির যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার মজিবর রহমানের ছেলে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত জানান, আব্দুর রহমান জাকির নামে ওই যুবক সাদা অ্যাপ্রোন পরে নিজেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিচয় দিচ্ছিলেন। এ সময় তিনি শহরের পুরাতন কসবা এলাকার সানজিদা (৩৬) নামে এক রোগীর কাছ থেকে বিভিন্ন টেস্ট করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা নেন।বিষয়টি সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনরা হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানাকে জানান। এরপর তিনি ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন যে তিনি ইন্টার্ন চিকিৎসক নন। এ সময় তার কাছ থেকে বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ২০২১-২২ শিক্ষাবর্ষের পরিচয়পত্র উদ্ধার করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আরো জানান, পুলিশ সদস্য সোহেল রানা পরবর্তীতে ওই যুবককে তার কাছে নিয়ে যান। তিনি তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযোগ দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

আপডেট সময় : ০২:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫