ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকায় ফের ধসে পড়েছে দুটি সীমানা দেয়াল রাঙ্গাবালীতে খাল থেকে বালু উত্তোলন করে স্কুল মাঠ ভরাটের অভিযোগ প্যানেল চেয়ারম্যান’র বিরুদ্ধে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফি, তার পিতা ও বড় ভাইয়ের নামে জমি দখল ও চাঁদাবাজির মামলা কলাপাড়ায় তৃণমূলের ১২ নারী পেল পুকুরে মৎস্য চাষের  উপকরণ  জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামিনে বের হওয়ার ৪ মাস পর ফের গ্রেফতার ‘টুন্ডা বাবু’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ২৭৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘কব্জিকাটা গ্রুপ’ এর প্রধান সহযোগী বাবু খান ওরফে টুন্ডা বাবু। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী গোষ্ঠী ‘কবজিকাটা গ্রুপ’-এর প্রধান সহযোগী মো. বাবু খান ওরফে টুন্ডা বাবু (৩১) আবারও গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-২ এর পরিচালক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার।

টুন্ডা বাবুসহ তিন আসামিকে আইনের আওতায় আনতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

র‌্যাব জানায়, বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ত্রাস সৃষ্টি করেন টুন্ডা বাবু৷ দিনে দিনে গড়ে তোলেন বিভি সন্ত্রাসী গ্রুপ৷ ছিলেন মোহাম্মদপুরের কবজিকাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী৷ চুরি থেকে ছিনতাই, হত্যা থেকে অপহরণ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গত ২৮ ফেব্রুয়ারি তাকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেফতার করেছিল র‍্যাব৷ তবে দুমাস কারাগারে থাকার পর জামিনে বের হন এই টুন্ডা বাবু৷ আগের তুলনায় দ্বিগুণশক্তিতে শুরু করেন সন্ত্রাসী কার্যক্রম৷

সবশেষ ২ জুলাই নড়াইলে র‍্যাব ২ ও ৬ এর যৌথ অভিযানে টুন্ডা বাবুকে গ্রেফতার করা হয়৷ তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় র‍্যাব-২-এর অভিযানে মাদক কারবারি ও সন্ত্রাসী ভূঁইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিম, কবজিকাটা গ্রুপের প্রধান মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ারকে তাদের সহযোগীসহ গ্রেফতার করা হয়।

এদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার খালপাড় থেকে রতন নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত ইউনুস নামের এক আসামিকে গ্রেফতার করে র‍্যাব-১১৷

এছাড়া, কুমিল্লার তিতাসে হাত পা বেঁধে রাজমিস্ত্রী মোস্তফাকে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করে র‍্যাব৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামিনে বের হওয়ার ৪ মাস পর ফের গ্রেফতার ‘টুন্ডা বাবু’

আপডেট সময় : ০৩:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫