কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ
- আপডেট সময় : ০৭:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ফোরামের ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান ইউসুফ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক দিন প্রতিদিন-এর কলাপাড়া প্রতিনিধি এস এম ইলিয়াস জাবেদ।
সোমবার (১৩ এপ্রিল) রাতে ফোরামের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত রিমন সিকদার (দৈনিক ঘোষণা), সহ-সভাপতি খাইরুল আমিন তালুকদার (দৈনিক আলোকিত বরিশাল), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আল আতিক (দৈনিক আমার দেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন মানিক (দৈনিক বরিশাল সমাচার), দপ্তর সম্পাদক মো. নুরুল আমিন (দৈনিক গণকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদ আরাফাত (দৈনিক আলোকিত সকাল) এবং অর্থ সম্পাদক ফখরুল আলম (দৈনিক মাতৃছায়া)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— অ্যাডভোকেট জেড এম কাওছার (দৈনিক আইন বার্তা), মো. ফোরকান তালুকদার (দৈনিক দখিনের কাগজ), এস এম আলমগীর হোসেন (দৈনিক আমাদের কণ্ঠ) ও মো. মাহতাব হোসেন হাওলাদার (ধ্রুববাণী)।
নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান ইউসুফ বলেন, কলাপাড়ার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করা হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ফোরাম অগ্রণী ভূমিকা রাখবে।
সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস জাবেদ বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং কলাপাড়ার ইতিবাচক উন্নয়ন তুলে ধরা হবে সংগঠনের প্রধান লক্ষ্য।
সকলের সহযোগিতায় একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।









