ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে মারধরের অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাসেল মৃধা (৩৫) নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে চাচাতো ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। শুক্রবার রাত নয়টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্ব ডালবুগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাসেল মৃধাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে শরীরের যন্ত্রনা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। 

আহত রাসেল জানান, ২০২০ সালের এক রাতে তার চাচাতো ভাই শামীম মৃধার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে দেখতে পান। এসময় রাসেল সেই পরকীয়া প্রেমিককে ব্যাপক মারধর করেন। সেই থেকেই তার উপর ক্ষিপ্ত শামীম ও তার পরিবারের সদস্যরা। এছাড়া জমিজমা বা অন্য কোন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ নেই। শুক্রবার রাতে পূর্ব ডালবুগঞ্জ গ্রামের বেতকাটা আলহেরা জামে মসজিদ থেকে তারাবি নামাজ শেষে বাড়ি ফিরছিলেন রাসেল মৃধা। এসময় সঙ্গে তার বন্ধু বেল্লাল ছিলেন। মসজিদ থেকে সামনে কিছুদুর যাওয়ার পরই চাচাতো ভাই শামীম মৃধার সঙ্গে তাদের দেখা হলে সে তাকে গালমন্দ শুরু করেন এবং ডাকাডাকি করেন। তার ডাকচিৎকারের এক পর্যায়ে সেখানে শামীমের ভাই রুবেল, ছেলে সৌরভ ও ভাইয়ের ছেলে রাফি এসে কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাথারি মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে জানতে শামীম মৃধা ও রুবেল মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, মূলত আমাদের বেতকাটা আলহেরা জামে মসজিদের ইমাম নিয়ে রাসেলের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়েছে। আমাদের ইমাম মসজিদে অনেক বছর যাবৎ দায়িত্ব পালন করে আসছেন। রাসেল তাকে বাদ দিতে চায়। তবে তার কোন ত্রুটি না থাকায় আমরা তাকে রাখতে চাই। এ বিষয়ে রাতে রাসেলের সঙ্গে তর্কাতর্কি এবং হাতাহাতি হয়েছ। এছাড়া আর কিছুই না। সে এখন উল্টো আমাদের মানহানি করার জন্য অন্য ঘটনা রটাচ্ছে।

মহিপুর থানার ওসি মহব্বত খান বলেন, এঘটনায় কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে মারধরের অভিযোগ

আপডেট সময় : ১২:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬