ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কলাপাড়ায় আওয়ামীলীগের সমর্থকের বিরুদ্ধে বিএনপির সমর্থককে মারধর করার অভিযোগ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় কাওসার (২৭) নামের এক বিএনপির সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে বাচ্চু সিকদার নামের এক আওয়ামীলীগের সমর্থকের বিরুদ্ধে। শুক্রবার সকাল দশটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত কাওসারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। সে পূর্ব হাজীপুর গ্রামের আবুল কালাম রাঢ়ীর ছেলে। 

আহত কাওসার বলেন, সকাল দশটার দিকে সে প্রয়োজনীয় কাজে হাজীপুর বাজারে আসেন। এসময় আওয়ামীলীগের সমর্থক বাচ্চুর সঙ্গে তার দেখা হয়। পরে তারা দুজনে আওয়ামীলীগ ও বিএনপির রাজনীতি নিয়ে তর্কে জড়ান। এক পর্যায়ে বাচ্চু দাবি করেন আওয়ামীলীগের দয়া ছাড়া বিএনপি ক্ষমতায় আসতে পারতোনা। কাওসার এমন কথার প্রতিবাদ জানালে বাচ্চু তাকে কিছু বুঝে ওঠার আগেই মাথায় আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে ফের তাকে মারধর করা হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।  

এ বিষয়ে জানতে চাইলে বাচ্চু বলেন, রাজনীতির বিষয়ে তার সঙ্গে আমার কোন আলোচনা হয়নি। আমি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। তবে সে আমার সঙ্গে প্রচন্ড রকমের খারাপ ব্যবহার করেছে। এ কারনে তার সঙ্গে আমার হাতাহাতি হয়েছে।

এ বিষয়ে জানতে কলাপাড়া থানার ওসি রবিউল ইসলামের সঙ্গে সঙ্গে বার বার যোগাযোগ করা চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় আওয়ামীলীগের সমর্থকের বিরুদ্ধে বিএনপির সমর্থককে মারধর করার অভিযোগ

আপডেট সময় : ০৪:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬