ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল

অন্যায় অপরাধের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স…….মোশাররফ হোসেন

বাংলাদেশ সংলাপ, নিউজ ডেক্স
  • আপডেট সময় : ০৩:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, সমাজে অন্যায়, অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ক্ষমা পাওয়ার কোন সুযোগ নেই। অন্যায় অপরাধের বিরুদ্ধে এবার বিএনপির জিরো টলারেন্স। বুধবার দুপু্র বারোটায় কলাপাড়া উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারী হিসেব মতে দেশের ১০ টি শান্তিপূর্ন উপজেলার মধ্যে কলাপাড়া একটি। তাই এই শান্তি শৃঙ্খলার ধারা অব্যাহত রাখতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি, হাজী হুমায়ুন শিকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেক,কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ  টিপু,কলাপাড়া থানা অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, মহিপুর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  খলিলুর রহমান, কলাপাড়া পৌর শহর  ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম, কলাপাড়া গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুস সালাম হাওলাদার, কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, উপজেলায়  চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান ফকির,  উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমিরবিপরীত  মাওলানা মোঃ আব্দুল  কাইয়ুম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্ন, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক,সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

এর আগে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো উপজেলা পরিষদে আগমন করায় মোশাররফ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) আছাদুজ্জামান খান। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অন্যায় অপরাধের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স…….মোশাররফ হোসেন

আপডেট সময় : ০৩:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬