ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল

একুশের প্রথম প্রহরে কলাপাড়া শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা নিবেদন পুষ্প অর্পণ

বাংলাদেশ সংলাপ, নিউজ ডেক্স।।
  • আপডেট সময় : ০৮:৫০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কলাপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

রাত ১২টা ৩ মিনিটে আয়োজিত শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদল-এর নেতাকর্মীরা অংশ নেন। পুষ্প অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতিসত্তার ভিত্তি। তাঁদের আদর্শ ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব।”

পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী বলেন, “মাতৃভাষার মর্যাদা রক্ষা ও শহীদদের ত্যাগকে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। একুশের চেতনা আমাদের ঐক্য ও সংহতির শিক্ষা দেয়।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাসির খন্দকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে সাংবাদিক মহল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, বিএনপির সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে ভাষা শহীদদের প্রতি পুষ্প অর্পণ করেন।

এর আগে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একুশের প্রথম প্রহরে কলাপাড়া শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা নিবেদন পুষ্প অর্পণ

আপডেট সময় : ০৮:৫০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬