ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল

কুয়াকাটায় দোকানে সন্ত্রাসী হামলা ভাংচুর, মালামাল তছনছ,  থানায় অভিযোগ

কুয়াকাটা  (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় তানিসা আচার ঘর নামের একটি দোকানে হামলা ভাংচুর চালিয়ে মালামাল তছনছ করে ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে দশটায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় হামলা ভাংচুর চালানো হয়। ৬-৭জন সন্ত্রাসী লাঠিছোটা নিয়ে এই হামলা ভাংচুর চালায়। মারধর করা হয় দোকানের ম্যানেজারকে। এ ঘটনায় দোকান মালিক মনিরুল হাওলাদার মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

মনিরুল হাওলাদার জানান, প্রকাশ্যে দিবালোকে দোকানে ঢুকে ভাংচুর করা হয়। দোকানের ম্যানেজার হাসানকে পিটিয়ে জখম করা হয়। ক্যাশে থাকা ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ায় তিনি প্রথমে জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। মহিপুর থানা পুলিশ গেলে সন্ত্রাসীরা সটকে পড়েন। 

পরবর্তীতে এ ঘটনায় জড়িত কুয়াকাটার হুইচ্যানপাড়া মহল্লার মাকসুদ আকন, শাহীন মুসল্লী ও মোঃ রহিমের নাম উল্লেখ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। মনিরুল হাওলাদার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। মনিরুল দাবি করেন এই তিনজনের মধ্যে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা। অভিযুক্ত মাকসুদ আকনের নম্বরে কল করলে বন্ধ পাওয়া গেছে। 

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার জানান, ওই জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। তারপরও কারো দোকানে হামলা-ভাংচুর করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখবেন। পরবর্তীতে দলের নেতৃবৃন্দকে অবহিত করা হবে। কোন অপরাধীকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। আর অভিযুক্ত মাকসুদ আকন স্বেচ্ছাসেবক দলের একজন সমর্থক বলে এই নেতা জানান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহব্বত খান জানান, তিনি শুনেছেন ওই জায়গার মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। তবে এ ঘটনার পরে থানার একজন কর্মকর্তাকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটায় দোকানে সন্ত্রাসী হামলা ভাংচুর, মালামাল তছনছ,  থানায় অভিযোগ

আপডেট সময় : ০৭:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬