ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া ও রাঙ্গাবালীর মানুষ আমাদের উন্নয়ন পরিকল্পনার প্রতি আকৃষ্ট হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করেছে…. এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ আসনের ধানের শীষের এবিএম মোশাররফ হোসেন বিজয়ী খালেদা জিয়ার ওসিয়ত রক্ষায় কলাপাড়াবাসীকে ধানের শীষে ভোট দেয়ায় আহবান জানালেন এবিএম মোশাররফ। কলাপাড়ায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন গণ অধিকার পরিষদ প্রার্থী রবিউল হাসান ফেরাউনের মসনত টেকেনাই, নমরুদের মসনদ টেকেনাই, সাদ্দাতের মসনত টেকেনাই, জালেম-দুর্নীতিবাজদেরও মসনত টেকবেনা……রেজাউল করিম বিএনপি ক্ষমতায় গেলে ২০  হাজার কিলোমিটার খাল খনন করা হবে…….এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন ধানের শীষে ভোট দিলে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামীলীগের লোকেরা নিরাপদে থাকবে…এবিএম মোশাররফ হোসেন বিএনপি ক্ষমতায় যাবে তাই ধানের শীষের প্রার্থীকে এমপি নির্বাচিত করতে হবে….এবিএম মোশাররফ হোসেন

কলাপাড়া ও রাঙ্গাবালীর মানুষ আমাদের উন্নয়ন পরিকল্পনার প্রতি আকৃষ্ট হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করেছে…. এবিএম মোশাররফ হোসেন

বাংলাদেশ সংলাপ, নিউজ ডেক্স।।
  • আপডেট সময় : ১২:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ৩০ বছর পর পটুয়াখালী-৪ (কলাপাড়া রাঙ্গাবালী)  আসনে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় বিএনপির সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। কলাপাড়া ও রাঙ্গাবালীর মানুষ আমাদের উন্নয়ন পরিকল্পনার প্রতি আকৃষ্ট হয়ে  ধানের শীষ প্রতীককে বিজয়ী করেছে। আমরা আজকে থেকে নির্বাচনে যে কমিটমেন্ট গুলো করেছি সেগুলো বাস্তবায়নে কাজ শুরু করব। একই সাথে সবাইকে ধৈর্য ধরে বিএনপির এই কর্মপরিকল্পনা অংশ নেওয়ার আহব্বানে জানান। 

শুক্রবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা বিএনপি কার্যালয়ে হাজার হাজার মানুষের ফুলেল শুভেচ্ছা গ্রহন করে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন। 

আজ সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ ফুল নিয়ে নবনির্বাচিত এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান। 

নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেন আরও বলেন, কর্মীরা আমাকে বিজয়ী করার জন্য শত বাধা উপেক্ষা করে দিনরাত কাজ করেছেন। তাদেরকে আমি যথার্থ মূল্যায়ন করবো। তাদের সুখে দুখে পাশে থাকবো। কলাপাড়া উপজেলাকে শান্তির জনপথ হিসেবে গড়ে তুলবো। তিনি  কলাপাড়া ও রাঙ্গাবালী মানুষের কাছে কৃতজ্ঞ। আমাদের প্রতি আস্থা রেখে বিজয়ী করেছে। মানুষের এই আস্থা ও  সম্মান আগামীতে বজায় রাখা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চূন্নু তালুকদার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দিন, সেলিম শিকদার, পৌর বিএনপি’র  সভাপতি গাজী ফারুক,সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা কর্মীরা  নেতাকর্মীরা। 

পটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন ১ লাখ ২৩ হাজার ৩৪০ ভোট পেয়ে বিজয়ী হয়। তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ’র হাত পাখা প্রতিকের প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০ হাজার ৭৬ ভোট। তিনি ৫৩ হাজার ২৬৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়।  এ আসনে তৃতীয় অবস্থানে ছিলো ১১ দলীয় জোটের ঘড়ি প্রতিকের প্রার্থী জহির উদ্দিন আহমেদ ৬ হাজার ৩১৬ ভোট পান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়া ও রাঙ্গাবালীর মানুষ আমাদের উন্নয়ন পরিকল্পনার প্রতি আকৃষ্ট হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করেছে…. এবিএম মোশাররফ হোসেন

আপডেট সময় : ১২:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬