ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল

কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন

বাংলাদেশ সংলাপ, নিউজ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৪২:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটায় সম্পূর্ণ সরকারি খরচে ০৩ (তিন) মাস মেয়াদি ফ্রি হোটেল ম্যানেজমেন্ট, ই-টিকেটিং ও রিজার্ভেশন কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ। সঞ্চালনা করেন রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও)-এর নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান সাইদ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, সিকদার রিসোর্টের জেনারেল ম্যানেজার মো. আনোয়ার-উল আজিম, হোটেল সী ক্রাউনের ম্যানেজার মো. আবুল কালাম, মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিবুল্লাহ খান রাব্বী, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হোসাইন আমীর।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, ‘পর্যটনসমৃদ্ধ কুয়াকাটায় দক্ষ মানবসম্পদ তৈরি অত্যন্ত জরুরি। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সভাপতির বক্তব্যে মো. মোতালেব শরীফ বলেন, ‘হোটেল ও পর্যটন খাতে দক্ষ জনবল ছাড়া মানসম্মত সেবা নিশ্চিত করা সম্ভব নয়। এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীরা বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এবং রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও) (রেজিঃ নং-৬৬৩/১৯)-এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থীরা, হোটেল-পর্যটন খাত সংশ্লিষ্টরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৩:৪২:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬