ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কলাপাড়ায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন গণ অধিকার পরিষদ প্রার্থী রবিউল হাসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী-৪ ( কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেন কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন গণ অধিকার পরিষদ প্রার্থী রবিউল হাসান।। 

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী।। পটুয়াখালী-০৪ আসনের (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. রবিউল হাসান বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন দিয়েছেন। আজ রবিবার দুপুরে এক যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে নিজের প্রাচরণা থেকে সরে বিএনপির পক্ষে প্রচারে নামলেন।

সংবাদ সম্মেলনে তিনি  লিখিত বক্তব্যে বলেন,

বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দীর্ঘ আন্দোলনে বিএনপি এবং গণ অধিকার পরিষদ রাজপথের অবিচ্ছেদ্য সহযাত্রী। দীর্ঘদিনের এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এবং কলাপাড়া -রাঙ্গাবালী জনপদের জন্য একটি সুন্দর আগামীর প্রত্যাশায় পটুয়াখালী-০৪ আসনে এক অনন্য রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের সৃষ্টি হয়েছে। পটুয়াখালী-০৩ আসনে ভিপি নুরুল হক নুরকে বিএনপির পক্ষ থেকে যে সর্বাত্মক সহযোগিতা ও সাংগঠনিক সমর্থন প্রদান করা হচ্ছে, সেই পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘ বন্ধুত্বের প্রতিদান হিসেবে পটুয়াখালী-০৪ আসনেও এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

এসময় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি এটিকে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন । 

রবিউল হাসান আরো জানান যে, পটুয়াখালী-০৪ আসনের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোঃ রবিউল হাসান ধানের  শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। নির্বাচনী বিধি অনুযায়ী ব্যালট পেপারে নিজের প্রতীক থাকলেও, মোঃ রবিউল হাসান পটুয়াখালী-০৪ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং একটি শক্তিশালী জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে ধানের শীষের বিজয় ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্ত কেবল একটি নির্বাচনী কৌশল নয়, বরং কলাপাড়া-রাঙ্গাবালীর মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা ও ঐক্যের প্রতিফলন বলে তিনি বলেন ।

তিনি আরো বলেন,এই সমঝোতার ফলে পটুয়াখালী-০৪ আসনে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখন থেকে একটি শক্তিশালী টিম হিসেবে মাঠে থাকবে। 

এসময় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, গণঅধিকার পরিষদ কলাপাড়া পৌরসভা সদস্য সচিব রবিউল আউয়াল অন্তর, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মো:বনি আমিন সিফাত, কলাপাড়া পৌরসভা গণঅধিকার পরিষদ আহ্বায়ক বনি আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন গণ অধিকার পরিষদ প্রার্থী রবিউল হাসান

আপডেট সময় : ০৫:৫৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬