ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

বরযাত্রী হিসেবে যাওয়ার পথে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত-১

কলাপাড়া, (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় ভাগনের বিয়েতে বরযাত্রী হিসেবে যাওয়ার পথে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজালাল হাওলাদার (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে নিহত ব্যক্তির পিতা হায়দার আলী(৭০)। শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ওমেদপুর কালভার্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজালাল লতাচাপলী ইউনিয়নের দফাদার পদে চাকুরী করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাগনের বিয়ে উপলক্ষে দুপুর বারোটার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রাম থেকে মোটরসাইকেলযোগে বরযাত্রী হিসেবে চাকামাইয়া ইউনিয়নের নিশানাবাড়িয়া গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন শাহজালাল ও তার পিতা হায়দার। এসময় ওমেদপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিতা ও পুত্র গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহজালালকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত হায়দার আলীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন। দুর্ঘটনার সময় অন্যান্য বরযাত্রীরা তাদের পেছনে মাইক্রোবাসে ছিলেন।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরযাত্রী হিসেবে যাওয়ার পথে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত-১

আপডেট সময় : ০৭:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬