ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

বিএনপি ক্ষমতায় গেলে মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে—এবিএম মোশাররফ হোসেন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর করা হবে।

তিনি বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষক ও নারীদের জন্য কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হবে। এতে করে কৃষক ও সাধারণ মানুষ সরাসরি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবে।

তিনি আরও বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসাবে। এবারের নির্বাচন জনগণের নির্বাচন। জনগণের মার্কা ধানের শীষ, উন্নয়নের মার্কাও ধানের শীষ।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ নিরাপদে থাকবে। বেগম খালেদা জিয়া কলাপাড়ায় তিনটি ব্রিজ দিয়েছেন, যা আজও উন্নয়নের সাক্ষ্য বহন করছে।

এমপি নির্বাচিত হলে উপকূলীয় অঞ্চলের অনুন্নত জনপদগুলোকে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন তিনি।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শেষ বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মূসা তাওহীদ নান্নু মুন্সী,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

জনসভায় সভাপতিত্ব করেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার এবং সঞ্চালনা করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি ক্ষমতায় গেলে মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে—এবিএম মোশাররফ হোসেন

আপডেট সময় : ০৯:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬