ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

আওয়ামী লীগের ভোটকে টার্গেট করে পটুয়াখালী-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ডা. জহির উদ্দিন আহম্মেদ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠে। নির্বাচনে কৌশলগত কারণে পরিবর্তন হচ্ছে জোটের প্রার্থী। পটুয়াখালী-৪ আসনে জোটের প্রার্থী হচ্ছেন ডাক্তার জহির উদ্দিন আহম্মেদ ।

১০ দলের যে জোট গঠন করা হয়েছে এর মধ্যে অন্যতম হলো খেলাফত মজলিস। আর এই খেলাফত মজলিস থেকেই জোটের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। জহির উদ্দিন আহম্মেদ রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ছিলেন।

এখানে জোটের প্রার্থী হওয়ার কথা ছিল ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের। জোট ভেঙ্গে যাওয়ার কারণে ডা.জহির উদ্দিন আহমেদের জনপ্রিয়তা ও আওয়ামী লীগের ভোটকে টার্গেট করে তাকে জোটেরপ্রার্থী করা হয়েছে।

ডা. জহির উদ্দিন আহম্মেদ জানান, জোটের প্রার্থী হিসেবে এখানে আমাকে চূড়ান্ত করা হয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ূম তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।

তিনি আরো বলেন, ‘আমি কখনোই আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ছিলাম না। দোয়াত কলম মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিলাম। পরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ৫ বছর শেষে আমাকে পটুয়াখালী-৪ আসনের তৎকালীন এমপি মহিববুর রহমান আমাকে বলল আপনাকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা করছি। তবে আমি তাতে সম্মতি দেইনি। তাছাড়া একজন এমপি কখনোই দলের পদ দিতে পারে না। দলের পদ হবে জেলা কমিটির স্বাক্ষরে, কিংবা কাউন্সিলের মাধ্যমে। এমপির স্বাক্ষরে দলের পদ দেয়া যায় না। যেহেতু এ ব্যাপারে আমি জানতাম না। আমি কখনই আওয়ামী লীগ করতামও না। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।

জেলা জামায়াতে আমির এডভোকেট নাজমুল আহসান বলেন, এখানে আমাদের জোট থেকে খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদকে চূড়ান্ত করা হয়েছে।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, ‘পটুয়াখালী-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ডা. জহির উদ্দিন আহমেদকে চূড়ান্ত করা হয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে আমরা সহযোগিতা করবো।

১০দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে পটুয়াখালী–৪ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আওয়ামী লীগের ভোটকে টার্গেট করে পটুয়াখালী-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ডা. জহির উদ্দিন আহম্মেদ

আপডেট সময় : ০৬:০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬