ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কলাপাড়ায় এলপিজি গ্যাসের তীব্র সংকট, অস্বস্তিতে সাধারন গ্রাহকরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। একেবারেই পাওয়া যাচ্ছেনা বসুন্ধরা গ্রুপের গ্যাস। অন্যান্য কম্পানীর গ্যাস কিছুটা পাওয়া গেলেও দাম অনেকটা চড়া। ১২ কেজি ওজনের এসব গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৪ শ’ থেকে ১৬ শ’ টাকা দরে। এর আগে এসব গ্যাস সিলিন্ডারের দাম ছিলো ১২ শ’ টাকা। সিলিন্ডার প্রতি বেড়েছে ২’শত থেকে ৪’শত টাকা। দীর্ঘ এক সপ্তাহ ধরে উপকূলীয় এলাকায় বিরাজ করছে এ অবস্থা। এতে অস্বস্থিতে পড়েছে সাধারন গ্রহকরা। সবেচেয়ে বেশি বিপাকে পড়েছেন পর্যটন কেন্দ্র কুয়াকাটার হোটেল মোটেল ব্যবসায়ীরা। তবে চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় বেশি দামে ক্রয় করার কারনে একটু বেশি দামে গ্যাস বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন ডিলার ও খুচরা ব্যবসায়ীরা।

ক্রেতা সৈয়দ রাসেল বলেন, কয়েক দিন ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। পাশাপাশি গ্যাসের দাম বেড়েই চলছে। গত সপ্তাহে বসুন্ধরা গ্যাস কিনেছি ১৬’শত টাকা দরে। এখন কিনতে গিয়ে দেখি বসুন্ধরা গ্যাস একেবারেই নেই। এজন্য এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ নেয়া উচিত।

দোকানদার বাবুল বলেন, আগে গ্যাস কিনতাম ১১’শত থেকে ১২’শত টাকা দরে। সেই গ্যাস এখন ১৩’শত থেকে ১৪’শত টাকা কিনতে হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা ব্যবসা করে টিকে থাকতে পারবো না।

শিক্ষিকা নাজমা আক্তার জানান, এমনিতেই সকল পণ্যের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এখন আবার প্রতিটি গ্যাসের দাম ২’শত থেকে ৩’শত টাকা বেশি। ব্যয় বেড়ে যাওয়ায় পরিবার পরিজনের দু মুঠো ভাত খাবার কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, কেউ গ্যাস মজুদ করে সংকট তৈরী করলে ও অতিরিক্ত মূল্য রাখলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় এলপিজি গ্যাসের তীব্র সংকট, অস্বস্তিতে সাধারন গ্রাহকরা

আপডেট সময় : ১১:০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬