ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

অপারেশন ডেভিল হান্ট–ফেইজ টু: কলাপাড়ায় আওয়ামী লীগ নেতা আটক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট–ফেইজ টু–এর ধারাবাহিক অভিযানে পটুয়াখালীর কলাপাড়ায় এক আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তি হলেন কলাপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং একই ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কলাপাড়া উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল।

পুলিশ আরও জানায়, আটক মাহবুব আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আটকের পর তাকে কলাপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে অপারেশন ডেভিল হান্ট–ফেইজ টু-এর আওতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অপারেশন ডেভিল হান্ট–ফেইজ টু: কলাপাড়ায় আওয়ামী লীগ নেতা আটক

আপডেট সময় : ০৩:০০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫