কলাপাড়ায় নির্বাচনী তফসিল ঘোষনাকে শুভেচ্ছা জানিয়ে বিএনপির আনন্দ মিছিল
- আপডেট সময় : ০৭:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
নির্বাচনী তফসিল ঘোষণাকে শুভেচ্ছা জানিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্য সাতটায় পৌর শহরের নতুন বাজার এলাকার উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে উপজেলা বিএনপি ও অংগসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার ও সাধারন সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি কাজী ফারুক,সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল,ওলামা দলের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে ধানের শীষের পক্ষে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।









