ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের বাবা ছেলে ছেলেকে পিটিয়ে জখম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। বর্তমানে শরীরের যন্ত্রনা নিয়ে বাবা আবদুল বারেক খা (৪৫) ও ছেলে হামিম (২৫) হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আবদুল বারেক খা বলেন, তাদের প্রতিপক্ষ আলফাজ গাজী গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই গ্রামের ১০০ নং খতিয়ানের ৩ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বিষয়টি নিয়ে প্রায় দুই মাস আগে স্থানীয়ভাবে সালিশ মিমাংশা হয়। এসময় সালিশদাররা বিষয়টি মিমাংসা না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে বিরোধীয় জমিতে সকল ধরনের কার্যক্রম চালাতে নিষেধ করেন। বৃহস্পতিবার দুপুরে ওই জমি থেকে বিলের মধ্যে ধানকাটা মেশিন প্রবেশ করায় স্থানীয়রা। এসময় সামান্য কিছু ধান কাটা হলে সেখানে স্থানীয় বেশ কয়েকজন কুটা নিয়ে আসার জন্য যায়। সেই সঙ্গে আবদুল বারেক খানের ছেলে হামিমও কুটা আনতে গেলে প্রতিপক্ষ আলফাজ গাজী, নাছিম, বেল্লাল ও আবুল তাকে মারধর শুরু করে। ছেলেকে বাচাতে আবদুল বারেক খান এগিয়ে গেলে তাকেও ব্যাপক মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। 

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে আলফাজ গাজী বলেন, সামান্য হাতাহাতি হয়েছে। জমিজমার বিষয়টি স্থানীয় নেতাদের জানানো হয়েছে।

কলাপাড়ার থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের বাবা ছেলে ছেলেকে পিটিয়ে জখম

আপডেট সময় : ০৮:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫