ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

মহিপুরে ইয়াবাসহ যুবক আটক, ছয় মাসের কারাদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর মহিপুরে ইয়াবা সেবন ও বহনের অভিযোগে মো. মিজানুর রহমান (৩৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা–কুয়াকাটা মহাসড়কের মহিপুর সদরের রাজা ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি টিম মিজানুর রহমানের মোটরসাইকেলে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও সহায়তা করেন।‌পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৯(১)(গ) ধারা এবং ৩৬ ধারার সারণি-১৬ অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। আটক মিজানুর রহমান কলাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. আনিসুর রহমানের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ বলেন, ‘মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে দণ্ড প্রদান করা হয়েছে।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছি।’

মাদকবিরোধী এ যৌথ অভিযানে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সক্রিয় উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহিপুরে ইয়াবাসহ যুবক আটক, ছয় মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫