ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

লালমনিরহাটে রাসায়নিক সার জব্দ; ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রির সময় ৪শত ১৬টি বস্তা রাসায়নিক সার জব্দ করে পুলিশে দেয় এলাকার সচেতন জনগণ।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাইপাস মোড়ে এসব সার জব্দ করা হয়।

উক্ত ঘটনায় বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৩০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বরাদ্দকৃত টিএসপি, ইউরিয়া ও পটাসসহ মোট ৪শত ১৬টি বস্তা সার উপজেলার বিসিআইসি সার ডিলার মেসার্স অগ্রণী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ফারুক হোসেন লালমনিরহাট জেলা বাফার গোডাউন থেকে সার উত্তোলন করে পাটগ্রাম নিয়ে আসেন। বরাদ্দকৃত সার বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স অগ্রণী ট্রেডার্স তার পাটগ্রাম থানাপাড়ার গোডাউনে আনলোড না করে অতি গোপনে বাইপাস মোড় এলাকায় ট্রাক থেকে ভ্যানগাড়িতে করে দহগ্রাম ও কুচলিবাড়ীসহ বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করেন। এ খবর শুনে স্থানীয় কৃষকেরা পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এবং পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তাকে অবগত করা হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সার জব্দ করে। এ সময় ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীকে ৬ মাস কারাদণ্ড অনাদায়ে ৩০হাজার টাকা অর্থদণ্ড দেন। জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে শ্রীরামপুর ইউনিয়নের কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

এ ঘটনায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, সারের কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয় সে জন্য কৃষি ও কৃষকের স্বার্থে আমাদের সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে এবং এই ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালমনিরহাটে রাসায়নিক সার জব্দ; ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৯:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫