ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

দুমকি উপজেলায় রাজাখালীতে,পরিবেশবান্ধব শিল্প ‘আলপথ লিমিটেড’র যাত্রা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার সিরামপুর ইউনিয়নের রাজাখালী বাসস্ট্যান্ড এলাকায় টেকসই শিল্প, পরিবেশ রক্ষা ও প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘আলপথ লিমিটেড’।শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উৎসবমুখর পরিবেশে কারখানার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোভ। সভাপতিত্ব করেন নাসরিন জাহান। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্জ আজিজ উদ্দিন আহমেদের নাতি তৌকির আহমেদ শাবাব, কো-পার্টনার ও ব্যবস্থাপনা পরিচালক আমান সুজয়, প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ মেহেদীসহ বিভিন্ন কর্মকর্তারা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষ আহসানুল হক এবং উত্তর মুরাদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আ. রবসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ঢাকায় ‘আলপথ’ গ্রুপ ইতোমধ্যে পাট, লেদার ও জিও ফ্যাব্রিকের ব্যাগ তৈরি করে
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও করপোরেট পর্যায়ে সরবরাহ করছে। দুমকির নতুন কারখানায় সুপারি খোল দিয়ে পরিবেশবান্ধব প্লেট, চামচ, গ্লাস, লবণদানি, ছুরি ইত্যাদি তৈরি হবে, যা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে।
তৌকির আহমেদ শাবাব বলেন, আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়া। প্রতিষ্ঠানটি প্রতি মাসে প্রায় ৫০ টন প্লাস্টিক পুনর্ব্যবহার করার লক্ষ্যে কাজ করছে বলেও তিনি জানান।।#

জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুমকি উপজেলায় রাজাখালীতে,পরিবেশবান্ধব শিল্প ‘আলপথ লিমিটেড’র যাত্রা শুরু

আপডেট সময় : ০৯:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫