ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কলাপাড়ায় নানা আয়োজনে বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দান উৎসব শুরু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বৌদ্ধধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবর দান। শুক্রবার সকাল নয়টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে এ উৎসব শুরু হয়। এ উৎসব উপলক্ষে ভোর থেকে নতুন পোশাকে সজ্জিত হয়ে এ বিহারে উপস্থিত হন বরগুনা, তালতলী ও কুয়াকাটার শত শত রাখাইন নর-নারী। এসময় তারা দক্ষিনাঞ্চলের সবচেয়ে বেশি ৯৬ বছর বয়সী ধর্মীয় সংঘরাজ উকোইন্দা মহাথেরোকে নগদ টাকা, নতুন পোষাক, আগরবাতি ও মোমবাতিসহ বিভিন্ন প্রকার উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়া পটুয়াখালী ও বরগুনার ১০জন ঠাকুরকে চীবর দান স্বরুপ নতুন পোশাক প্রদান করা হয়। এর আগে সকালে ২৮ বুদ্ধকে স্মরনে ২৮ বুদ্ধ প্রতিমা স্থাপন, সংঘদান ও অষ্ট পরিষ্কার দান করা হয়।

স্থানীয় বৌদ্ব ধর্মাম্বলী রাখাইন সম্প্রদায়ের সূত্রে জানা গেছে, গৌতম বুদ্ধের অনুসারীরা দানোত্তম শুভ কঠিন চীবর দানের জন্য প্রবারণা উৎসবে এ মাসে যে কোন একদিনের এই দিনটি পালনের জন্য অপেক্ষায় থাকেন তারা। বছর ঘুরে এদিনটি পালনের জন্য বিশ্বব্যাপী পবিত্র প্রবারণা বা আশ্বিনি পূর্ণিমার পরদিন থেকেই বিশ্বের প্রায় সবগুলো বৌদ্ধ বিহারে এই কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এ উপলক্ষে গৌতম বুদ্ধের পুজারীদের কর্তৃক পূজনীয় ভিক্ষুদের উদ্দেশ্য কঠিন চীবর দান, ধর্মযাজক গৌতম বুদ্ধের অহিংস ধর্ম নিয়ে তুলাতলী বৌদ্ধ বিহারের সভাপতি মং তেন চিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দিনভর এ উৎসব চলবে।

বাংলাদেশ আদিবসী ফোরাম প্রেসিডেন্ট মং চেং থেন বলেন, বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই অনুষ্ঠানে এসেছে। তারা ভান্তের কাছে চীবর প্রদান করেন। এই চীবর দানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি দেশ ও বিশ্বের সকল মানুষ ভালো ও সুখ-শান্তিতে থাকুক।

কুয়াকাটা সীমা বৌদ্ধবিহার অধ্যক্ষ উত্তম ভিক্ষু বলেন, ২৪ ঘণ্টার মধ্যে সুতা দিয়ে কাপড় তৈরি করা হয়। ২৪ ঘন্টার মধ্যে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। যার কারণে এই চীবর অনেক কঠিন। বিক্ষু সংঘরা এই চীবর দান গ্রহণ করার পরে গরম থেকে সুরক্ষা সহ তারা নানা পোকা,মাকোর থেকে রক্ষা পাবে। এই সুরক্ষার মাধ্যমে মানব জীবনের সকল অন্তরায় দূর হয়। এই প্রার্থনা এই কঠিন চীবর দানে করে থাকি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় নানা আয়োজনে বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দান উৎসব শুরু

আপডেট সময় : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫