ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বিভাগীয় সম্মেলন জিয়া মঞ্চ অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার। কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে। সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০

উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও টিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান মরহুম মোবারক আলী হাওলাদারের ওয়ারিশদের মধ্যে দীর্ঘদিনের ভূমি-সংক্রান্ত বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ওয়ারিশরা। 

শনিবার সকালে  কলাপাড়া প্রেসক্লাবের ইন্জি : তৌহীদুর রহমান মিলনায়তনে নেছারউদ্দিন টিপু “র সভাপতিত্বে অনুস্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মো. আবু তালেব ইভান মাতুব্বর। 

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, রজপাড়া মৌজার ৩৪ দশমিক ৭৬ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলার পর নিম্ন আদালত, হাইকোর্ট এবং সর্বশেষ আপিল বিভাগে তাদের পক্ষে রায় বহাল রয়েছে। তাদের দাবি, আদালতের রায়ের ভিত্তিতে ১৮ দশমিক ৯১ একর জমির মালিকানা ও দখল তাদের অনুকূলে নিশ্চিত হয়েছে এবং তারা বর্তমানে ওই জমি ভোগদখল করছেন। 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সব আদালতে পরাজিত হওয়ার পরও খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের রায় গোপন করে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে হাইকোর্ট থেকে স্থিতাবস্থা (স্টে) আদেশ ও রুল জারি হয়েছে বলেও দাবি করা হয়। 

এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে আদালতের রায় গোপন, বিভ্রান্তিকর তথ্য প্রচার, হয়রানির চেষ্টা এবং অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের প্রায় ৬৫ লাখ টাকা প্রতারণার মাধ্যমে উত্তোলনের অভিযোগও তোলা হয়। 

সংবাদ সম্মেলনে ওয়ারিশরা দাবি করেন, আদালতের রায় অনুযায়ী তাদের ভূমির অধিকার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে তারা গণমাধ্যমের প্রতি প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান। 

তবে এ বিষয়ে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬