ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটায় গাঁজা সেবনের অভিযোগে তিন যুবককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।

দণ্ডপ্রাপ্তরা হলেন— হানিফ (২৩), মো. সোলায়মান রহমান আসিফ (২৪) ও জহির হাওলাদার (২৮)।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৫(৫) ধারায় প্রত্যেককে তিন দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী সহযোগিতা করে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন,

 কুয়াকাটার মতো পর্যটন এলাকায় কেউ মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শৃঙ্খলাপূর্ণ ও মাদকমুক্ত পর্যটন পরিবেশ গড়ে তুলতেই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ১০:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫