ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় ‘বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়র তৌহীদুর রহমান মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস আয়োজিত এই অনুষ্ঠান আভাস নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল সভাপতিত্ব করেন । প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ত্রাণ ও দূর্যোগ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ( সিপিপি’র) সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, সমবায় কর্মকর্তা আব্বাস উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। বিশ্ব শিশু দিবস শিশু অধিকার  সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে ‘ পরিবারের অসচেতনতাই বাল্যবিবাহের প্রধান কারণ’ বিষয়ের ওপর কলাপাড়ার এম ইউ মাধ্যমিক ও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানের মডারেটর হিসেবে ছিলেন সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন। বিতর্ক অনুষ্ঠানে  অংশ নেওয়া দলকে ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাউছার হামিদ বলেন, ‘ বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। কেউ বাল্যবিয়ের অনুষ্ঠানে দাওয়াতে গেলেও জরিমানার বিধান কার্যকর করা হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা

আপডেট সময় : ০৬:০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫