কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর, জুলাই যোদ্ধা কাফির বাড়ি পরিদর্শন করলেন জেলা প্রশাসন
- আপডেট সময় : ০৩:১৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
পটুয়াখালী কলাপাড়ার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর, জুলাই যোদ্ধা নুরুজ্জামান কাফিকে পরিপূর্ন ক্ষতিপূরন পাইয়ে দেয়ার লক্ষ্যে পুড়িয়ে দেয়া বাড়ি পরিদর্শন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের তার এ বাড়ি পরিদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফখরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তবে দীর্ঘ ৮ মাসেও ক্ষতির না পাওয়ায় ক্ষোপ প্রকাশ করেছেন কাফি বলেন,কনটেন্ট ক্রিকেটার হিসেবে আমি প্রথম জুলাই আগস্টের বিপ্লবে প্রথম সারিতে থেকে আন্দোলন করেছি। ফ্যাসিস্ট সরকারের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। সেজন্যই হাসিনার দোসরা আমার ঘর পুড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে প্রশাসন যাদের আটক করেছে তারাও স্বীকারোক্তি দিয়েছে। আমি সরকারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমার পুড়ে যওয়া বাড়িঘরের ক্ষতিপূরণ দিয়ে আমার পরিবারের মাথা বোঝার ঠাঁই করে দিবে।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন বলেন, আমরা সরেজমিনে এসে কাফির পরিবারের খোঁজ খবর নিয়েছি। পুড়ে যাওয়া ঘরের ক্ষয়ক্ষতিপুরনের পরিমান সরকারের কাছে আমরা প্রতিবেদন দাখিল করবো। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাফির পরিপূর্ন ক্ষতিপূরন পাওয়া পাবে।
উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারী দিবাগত রাতে কাফির বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় বাড়িতে তার পিতা, মাতাসহ স্বজনরা থাকলেও তারা ঘর থেকে নিরাপদে বের হয়ে আসেন। এ ঘটনায় অভিযুক্ত শাহাদাৎ হাওলাদার (২২) ও মাহফুজ মোল্লা (২১) নামের দুই যুবক জেল হাজতে রয়েছেন।









