সংবাদ শিরোনাম ::
কলাপাড়া বাসস্ট্যান্ডে গাঁজা সেবনে জুয়েল মৃধার ২১ দিনের কারাদণ্ড দিলেন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার রাত ১০টায় কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের অপরাধে মোঃ জুয়েল মৃধা নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন সাদেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে ২১ (একুশ) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ (সাত) দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর চৌকস টিম সহযোগিতা করে। নির্বাহী অফিসার জানান, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









