ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে চার ব্যক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক এ আদেশ প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে কুয়াকাটার তুলাতলী বাসস্ট্যান্ড এলাকায় ৪ ব্যক্তি গাঁজা সেবন করেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় এসময় আটককৃত প্রত্যেককে ১৪ দিন বিনাশ্রম কারাদন্ড ও ১’শ টাকা অর্থদন্ড প্রদান করেন। অনাদায়ে আরো তিন দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হবে।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- মো: হেলাল চাপরাশি, সোনাই মোল্লা (৪২) মো: তুফান (২৬), মো: শহিদুল হাওলাদার (৫০) এরা সকলেই মহিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ হাসান বলেন, গতকাল রাতে গাঁজা সেবনের অপরাধে দন্ডপ্রাপ্ত ৪ ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা থানায় হস্তান্তর করেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় নেই বলেও উল্লেখ করা হয়।

স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখতে অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড 

আপডেট সময় : ০৩:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫