ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বিভাগীয় সম্মেলন জিয়া মঞ্চ অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার। কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে। সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০

কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত)   ও পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে উপকূলীয় পরিবেশ প্রতিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর জন্য বিভিন্ন সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহন নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই।

আজ সোমবার (২৮ জুলাই)  সকাল সাড়ে দশটায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের লোন্দা খেঁয়াঘাট সড়কে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে জনাব ইয়াসীন সাদেক আরো বলেন, প্রত্যেকটি গাছের চারা রোপনের পরে এটি বেড়ে ওঠার জন্য সবাইকে সচেতন ও আন্তরিকভাবে সচেষ্ট থাকা দরকার। বৃক্ষ রোপন করি, সবুজ বাংলাদেশ গড়ি এই স্লোগান নিয়ে এই কর্মসূচি শুরু করা হয়।

পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষায় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া এর যৌথ আয়োজনে কলাপাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়াটার কিপার্স বাংলাদেশ কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, সংগঠক কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া এর কার্যকরী সদস্য নজরুল ইসলাম, যুব সংগঠক গাজী নিয়াজ মোর্শেদ , তানজিল জামান জয়, ইউপি মেম্বার মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

সংগঠক কামাল হাসান রনি জানান, প্রতি বছরের মতো এবছরও বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০১:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫