ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক   ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষির স্বর্গরাজ্য পটুয়াখালীর কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬  ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন।

রাঙ্গাবালীতে হাত-পা বেঁধে তুলে নেওয়ার তরুণীর ভিডিও ভাইরাল

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক তরুণীকে হাত-পা বেঁধে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে, বিষয়টি রাজনৈতিক নয়, এটি পারিবারিক। শনিবার রাতে উপজেলার মৌডুবী ইউনিয়নের মাঝের দেওর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাইলাবুনিয়া গ্রামের বিএনপি কর্মী শাখাওয়াত হোসেনের মেয়ে তন্নী ও পাশের গ্রামের ছাত্রলীগ কর্মী কামাল গাজীর মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলো। পারিবারিক সম্মতি না থাকলেও তারা গত ২০ জুন পালিয়ে বিয়ে করেন। এরপর থেকে তন্নী স্বামীর বাড়িতেই অবস্থান করছিলেন। শনিবার গভীর রাতে মেয়েকে আনতে স্থানীয় প্রভাবশালী কিছু লোকজন সঙ্গে নিয়ে কামালের বাড়িতে যান তন্নীর বাবা। এসময় মেয়েটি যেতে না চাইলে কয়েকজন মিলে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যান। এ ঘটনার একটি ১৩ সেকেন্ডের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে কয়েকজন মিলে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে কামাল গাজী লিখেছেন, আমার বাড়ি থেকে আমার কলিজা বউকে এভাবে মেরে হাত-পা বেঁধে নিয়ে গেছে। দেশবাসীর সহযোগিতা চাই।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়, পারিবারিক। মেয়ের বাবা চাচ্ছিলেন না তার মেয়ে ছাত্রলীগকর্মী কামালের সঙ্গে থাকুক। তাই স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মেয়েকে বাড়ি নিয়ে গেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙ্গাবালীতে হাত-পা বেঁধে তুলে নেওয়ার তরুণীর ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০১:১৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫