ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে, দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) আয়োজিত এই প্রশিক্ষণের শিরোনাম— “Basics of Government Procurement for Relevant Officer”। মঙ্গলবার (২৪ জুন ২০২৫) থেকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ । সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন—”আজকের এই প্রশিক্ষণ কর্মসূচি শুধুমাত্র নিয়ম-কানুন শেখার আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একজন প্রশাসনিক কর্মকর্তা ও প্রকৌশল সংশ্লিষ্ট কর্মচারীর পেশাগত নৈতিকতা ও জবাবদিহিতার চর্চা। সরকারি ক্রয় ব্যবস্থাপনা আজ আর শুধু টেন্ডার ও দরপত্রের বিষয় নয়, এটি এখন ডিজিটাল স্বচ্ছতা, সুশাসন ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিচ্ছবি। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কর্মকর্তারা যেন বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে অধিক সচেতন হন, সেটাই আমাদের প্রত্যাশা।”

বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান তাঁর বক্তব্যে বলেন— “ক্রয় কার্যক্রমের প্রতিটি স্তরে যেমন থাকে নীতিমালার নির্ধারিত কাঠামো, তেমনি থাকে মানুষের সততা, বিবেক ও প্রশাসনিক বিচক্ষণতার ছাপ। এই প্রশিক্ষণ সেই মানবিক ও পেশাগত সংবেদনশীলতার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার একটি মেলবন্ধন ঘটাবে বলে আমি বিশ্বাস করি।”

কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ বলেন—
“এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি কর্মকর্তাদের শুধু দক্ষতা বৃদ্ধি করে না, বরং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোকে আরও বেশি গতিশীল ও জবাবদিহিমূলক করে তোলে। আমরা চাই আমাদের কর্মকর্তারা যেন জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা ও আস্থার প্রতীক হয়ে ওঠেন।”

দিনব্যাপী প্রশিক্ষণের বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও দায়িত্বশীল প্রশিক্ষকগণ। সকাল ১১টায় ‘ICT Application in e-GP’ বিষয়ে বক্তব্য রাখেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সামছুজ্জামান। দুপুরে ‘RFQ Preparation and Procedures’ বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার (ভারপ্রাপ্ত) মো. ইউনুস শরীফ। নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর ‘Principals of Purchase’ বিষয়টি উপস্থাপন করেন ডেপুটি রেজিস্ট্রার (আইকিউএসি) ড. মো. আমিনুল ইসলাম টিটো।
বিকেলে ‘Finance Rules and Government Procurement’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. জাশিম উদ্দিন। দিনশেষে প্রশিক্ষণ কার্যক্রমের পুনরালোচনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক মো. ওবায়দুল ইসলাম।

সন্ধ্যার আগ মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে প্রথম দিনের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। প্রশিক্ষণের কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. মাহবুব রব্বানী এবং কোর্স কো-অর্ডিনেটর হিসেবে আছেন প্রফেসর ড. মো. নূর নবী। প্রশিক্ষণের দ্বিতীয় ও সমাপনী দিন আগামীকাল ২৫ জুন অনুষ্ঠিত হবে। ।।# জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী মোবাইল নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে, দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০৭:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫