ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র-যমুনার ভাঙনে বিলীন ১৫টি গ্রাম, বাস্তুহারা প্রায় ২০ হাজার মানুষ

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার ভাঙনে বিলীন হতে চলেছে ১৫টি গ্রাম। সেই সাথে বাস্তুহারা প্রায় ২০ হাজার মানুষ। এসব নদীভাঙনে জেলা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার ২৮টি ইউনিয়নের ১৩৪টি চর এবং গ্রামের প্রায় ৩০হাজার হেক্টর আবাদি জমিও নদী গর্ভে বিলীন হয়েছে। স্থানান্তরিত হয়েছে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি বিভিন্ন অবকাঠামো। প্রতিনিয়ত স্থায়ী চরগুলো নদীভাঙনের কবলে পড়লেও প্রতিরোধ পদক্ষেপ না থাকায় উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় পার করছেন চরের হাজারো পরিবারের মানুষ।

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের কালুরপাড়া, কুমারপাড়া, পাতিলবাড়ি, ঘুয়াবাড়ি গ্রামের অস্তিত্ব আর নেই। এই চরের গ্রামগুলোতে শতশত পরিবারের বসবাস থাকলেও এখন জনবসতিহীন হয়ে বালুর চর আর নদীতে পরিনত হয়েছে। ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল, চকপাড়া, নইকারচরেও ঠিকানাও এখন যমুনাতে।

হলদিয়া ইউনিয়নের পাতিলবাড়ির নাম কাগজে কলমে থাকলেও এই গ্রামের মানুষজনের বসতির কোন চিহ্ন এখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
কালুরপাড়া গ্রামও নদীগর্ভে যাওয়ার অন্ততপক্ষে ১৫শ’ পরিবারের নিজ গ্রামের ঠিকানা আর নেই।

ফুলছড়ি উপজেলার গাবগাছি, টেংরাকান্দি, পিগুলিয়া, পারুল, ফজলুপুর, খাটিয়ামারী, নিশ্চিতপুর গ্রামের পুরোপুরি এখন নদীর মধ্যে। এরেন্ডারবাড়ি ইউনিয়নে মৌলভির চরের অস্তিত্বও এখন শেষ পর্যায়ে।

সদর উপজেলার কামারজানি ইউনিয়নের খারজানি, কুন্দেরপাড়া, গুপ্তমনি, মোল্লারচ, ছেরিমারার চরের মানুষজন নিজ গ্রাম থেকে বিভিন্ন চর ও বাঁধের উপর অস্থায়ীভাবে আশ্রয় নিয়ে বসবাস করছে।

সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, বেলকা, কাপাসিয়া ও চন্ডিপুরের ৬টি গ্রাম নদীভাঙনের কবলে পড়ে প্রায় ২হাজার পরিবারের বসতভিটা এখন নদীগর্ভে।

সদর উপজেলার কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের সাথে কথা বললে তিনি জানান, চরের গ্রামগুলো রক্ষায় সরকারের কোন পদদেক্ষ না থাকায় প্রতিনিয়ত নদীভাঙনে হাজার হাজার পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছে।

অপরদিকে, চরাঞ্চলগুলোতে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের কোন পরিকল্পনা নেই বলে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের অফিস সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র-যমুনার ভাঙনে বিলীন ১৫টি গ্রাম, বাস্তুহারা প্রায় ২০ হাজার মানুষ

আপডেট সময় : ০১:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫