ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

কুয়াকাটায় ঝাড়ু মিছিলে ইউএনও’র পদত্যাগ দাবি

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি/এস আর
  • আপডেট সময় : ১১:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটায় উপজেলা প্রশাসন কতৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সৈকতের স্টুডিও’র মালামাল জব্দ ও ভাংচুরের প্রতিবাদ জানিয়ে ঝাড়ু মিছিল করেছে ফটোগ্রাফাররা। এসময় মিছিলকারীরা ইউএনও রবিউল ইসলাম এর পদত্যাগ দাবি করেন।

জানাগেছে, পর্যটকদের নানা অভিযোগের ভিত্তিতে কুয়াকাটা সৈকতে ছবি প্রিন্ট ও ডেলিভারির জন্য স্থাপিত স্টুডিও গত ১ মে বন্ধের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে স্টুডিও খোলা রাখার অভিযোগে আজ মঙ্গলবার বিকেল ৫ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ইয়াসিন সাদেক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কম্পিউটার সহ স্টুডিওর মালামাল জব্দ করে নিয়ে যায়। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করেন সেনাবাহিনী এবং মহিপুর থানা পুলিশ।

এর প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টায় সৈকতের ফটোগ্রাফার ও স্টুডিও মালিকরা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এর পদত্যাগ চেয়ে কুয়াকাটা মহাসড়কে ঝাড়ু মিছিল দেয়। এসময় তারা “ইউএনও’র দুই গালে জোতা মারো তালে তালে” এমন স্লোগান দিতে শোনা গেছে।

সৈকতের স্টুডিও মালিক দোজাহান শেখ, কাওসার হাওলাদার, সোহেল দাবি করেন, তাদের কোন পুর্ব নোটিশ কিংবা সময় না দিয়ে বন্ধ স্টুডিওর তালা ভেঙে মালামাল জব্দের নামে ভাংচুর এবং কম্পিউটার, পিসি নিয়ে যায়। তারা আরো দাবি করেন, ভ্রাম্যমাণ আদালতের নামে এক প্রকার লুটপাট চালিয়েছে ইউএনও।

স্টুডিও মালিক ওসমান, ফিরোজ জানান, ২৫ টি স্টুডিও রয়েছে। যেখানে ৩০ টি কম্পিউটার, পিসি, প্রিন্টার, আইপিএস সহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল জব্দ সহ লুট করে নিয়ে যায়। তারা ইউএনওর এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, বীচ ম্যননেজমেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক স্টুডিও বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। সে মোতাবেক স্টুডিও বন্ধের সময় বেঁধে দেয়া হয়। নির্ধারিত সময়ে স্টুডিও বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্টুডিওর মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, সৈকতে ক্যামেরাম্যানদের ছবি তুলতে কোন বাঁধা নেই। এ স্টুডিও বন্ধের মধ্যদিয়ে কমিশন বানিজ্য বন্ধের পাশাপাশি পর্যটক হয়রানি বন্ধ হবে বলে দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটায় ঝাড়ু মিছিলে ইউএনও’র পদত্যাগ দাবি

আপডেট সময় : ১১:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫