ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট। সাংবাদিক মিঠু”র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস “র ১১ তম প্রয়ান দিবসের দোয়া মোনাজাত অনুস্ঠিত মালামাল বোঝাই ৭ টি ট্রাক আটক করলো পায়রাবন্দর নিরাপত্তা বিভাগ। খেলা মাঠে নেই, বিদেশভ্রমণে ব্যস্ত ক্রীড়া কর্মকর্তারা: চার গেমসে ৬০ কর্মকর্তার রহস্যজনক সফর কলাপাড়ায় উদ্ধারকৃত বন্যপ্রাণী পরিচর্যা, চিকিৎসা ও পূর্ণবাসনের জন্য “এনিমেল সেড” উদ্বোধন।। সূর্যগ্রহণ দেখার সময় চোখ রক্ষায় যে নিয়মগুলো অবশ্যই মানা উচিত কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদ কমিটি ঘোষণার পরই পদত্যাগের হিড়িক।

ময়মনসিংহে কালভার্ট ধসে দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পানির তোরে ধসে যায় ময়মনসিংহের মুক্তাগাছায় আয়মন নদীর ওপর নির্মিত বক্স কালভার্ট। এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দুই ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষের।

স্থানীয়রা জানান, সম্প্রতি মুক্তাগাছা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আইমন নদী খনন করে পানি উন্নয়ন বোর্ড। কয়েকদিনের টানা বর্ষণে নদীতে পানি প্রবাহ বাড়ায় গত শুক্রবার (৩০ মে) সকালে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পলশা গ্রামের এই সেতুর দুপাশ থেকে মাটি সরে যেতে শুরু করে।একপর্যায়ে তা ভেঙে পড়ে। এমন অবস্থায় বিপাকে পড়েছেন দুপাড়ের বাসিন্দারা। তিন দিন ধরে যোগাযোগ বন্ধ হওয়ায় দীর্ঘ পথ ঘুরতে হচ্ছে চলাচলকারীদের। আবার অনেকেই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন নদী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, মানুষের চলাচল স্বাভাবিক রাখতে দ্রুতই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বক্স কালভার্টটি হঠাৎ ভেঙে যাওয়ায় থেমে গেছে দুপাড়ের ১৫ গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল। সামনে ঈদুল আজহা- এই সময়ে দুর্ভোগ বেড়েছে আরও কয়েকগুণ। ভোগান্তি কমাতে ঈদের আগেই বিকল্প ব্যবস্থা ও দ্রুত সময়ে নতুন সেতু নির্মাণের দাবি স্থানীয়দের।

এলজিইডি সূত্র জানায়, ১০ মিটার দীর্ঘ ও ১২ ফুট প্রস্থের বক্স কালভার্টটি নির্মাণ করা হয় ২০০১ সালে। 
 
নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ময়মনসিংহে কালভার্ট ধসে দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

আপডেট সময় : ০১:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫